বাংলাদেশের বিরুদ্ধে ‘কঠিন ব্যবস্থা’ নিচ্ছে আইসিসি!
টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে সফর করতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) সংবাদ সংস্থা এএনআই সূত্রে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন, যেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
এর আগে গত বুধবার আইসিসি বাংলাদেশকে একটি আল্টিমেটাম দেয় যে, ভারতে সফরে সম্মতি জানাতে হবে, নতুবা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানায়, বাংলাদেশি খেলোয়াড়, কর্মকর্তা কিংবা সমর্থকদের নিরাপত্তার জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।
তবে আইসিসির এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এরই মধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
এদিকে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার দাবিতে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিসপিউট রেজল্যুশন কমিটি—ডিআরসি) কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির ডিসপিউট রেজল্যুশন কমিটি একটি স্বাধীন সালিশি সংস্থা, যা আইসিসি, তার সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তি করে থাকে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: