[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আবারও বিবিএল শিরোপা জিতে ইতিহাস গড়ল পার্থ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:০১ পিএম

অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) আরও একবার শিরোপা জিতেছে পার্থ স্কর্চার্স। রোববার (২৫ জানুয়ারি) পার্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সিডনি সিক্সার্সকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিবিএল শিরোপা জিতেছে তারা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের আর কোনো দলই এতবার শিরোপা জিততে পারেনি। তথ্য হিন্দুস্তান টাইমসের।

গত সপ্তাহে কোয়ালিফায়ারে সিক্সার্সকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছায় স্কর্চার্স। আজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। ডেভিড পেইন ও ঝাই রিচার্ডসনের বিধ্বংসী বোলিংয়ে ২০ ওভারে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় তাদের ছয়বারের ফাইনাল প্রতিপক্ষ সিডনি সিক্সার্স। দুই পেসার মিলেই শিকার করেন ছয়টি উইকেট।

জবাবে ১৫ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্কর্চার্স। দলের জয়ের ভিত গড়ে দেন মিচেল মার্শ। ৪৩ বলে ৪৪ রান করেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক।

এর আগে, ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টিতে আইপিএলের চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে শিরোপা জয়ের দিক দিয়ে যৌথভাবে শীর্ষে ছিল স্কর্চার্স। আজ সবাইকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে গেল তারা।

ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে সর্বোচ্চ শিরোপা
পার্থ স্কর্চার্স: ৬ (বিবিএল)
চেন্নাই সুপার কিংস: ৫ (আইপিএল)
মুম্বাই ইন্ডিয়ানস: ৫ (আইপিএল)
ত্রিনিবাগো নাইট রাইডার্স: ৫ (সিপিএল)
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ৪ (বিপিএল)
জাফনা কিংস: ৪ (এলপিএল)

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর