[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার কোচের ভূমিকায় বেন স্টোকস ও মঈন আলী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ২৩:০১ পিএম

ক্রিকেট ক্যারিয়ারকে এখনও আনুষ্ঠানিকভাবে বিদায় বলেননি বেন স্টোকস। আর মঈন আলী জাতীয় দলকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখনও দাপিয়ে খেলে বেড়াচ্ছেন। এর মাঝেই কোচের ভূমিকায় দেখা যাবে ইংল্যান্ডের এই দুই তারকা ক্রিকেটারকে।

ফেব্রুয়ারিতে আবুধাবিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ডের ‘এ’ দল লায়নস। এই সিরিজে ইংল্যান্ডের ‘এ’ দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন স্টোকস ও মঈন, যেখানে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন অ্যান্ড্রু ফ্লিনটফ।

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকস এই সফরে অংশ নিচ্ছেন নিজের চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে। চলতি মাসের শুরুতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে বোলিং করার সময় কুঁচকিতে চোট পান এই অলরাউন্ডার।

এর আগে, চলতি বছর ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্স দলে স্টোকস‘মেন্টর’ হিসেবে স্বদেশি কিংবদন্তি অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কাজ করেছিলেন। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় আবুধাবিতেও ফ্লিনটফের সঙ্গে কাজ করবেন স্টোকস।

এদিকে, এই সফরের মাধ্যমে ধীরে ধীরে কোচিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন মঈন। বুধবার তিনি ইংলিশ ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ভেঙে ইয়র্কশায়ারের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্টে খেলার সিদ্ধান্ত নেন। খেলার পাশাপাশি কোচিংয়ের নতুন এই অধ্যায়ে ইংল্যান্ড লায়নসের সফরটি মঈনের জন্য তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর