[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রীলঙ্কা পৌঁছেছে পাকিস্তান দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২ এএম

শ্রীলঙ্কা ও ভারতের আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। যদিও ভারতের বিপক্ষে ম্যাচ এরই মধ্যে বয়কট করেছে তারা। তবে গ্রুপপর্বের বাকি ম্যাচ খেলতে সোমবার (২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল। খবর জিও সুপারের।

১৫ সদস্যের পাকিস্তান দলটির নেতৃত্বে রয়েছেন অধিনায়ক সালমান আলী আগা। দলে আরও আছেন তারকা ক্রিকেটার বাবর আজম, আবরার আহমেদ, ফখর জামান, ফাহিম আশরাফ, খাজা মুহাম্মদ নাফায়, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান ও উসমান তারিক।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর আজ সোমবার ও আগামীকাল বিশ্রামে থাকবে দলটি। এরপর ৪ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।

এই ভেন্যুতেই গ্রুপ পর্বে পাকিস্তানের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে; ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে, ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের (ইউএসএ) বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে। ১৫ ফেব্রুয়ারি খেলার কথা ছিল ভারতের বিপক্ষে।

পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তবে নকআউট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোতে। অন্যথায় সেমিফাইনাল হবে কলকাতায় এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর