[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

১০০ টাকায় দেখা যাবে অদম্য কাপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২ এএম

অদম্য কাপের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে টুর্নামেন্টের ম্যাচগুলো। টিকিটের সর্বোচ্চ দাম দেড় হাজার টাকা, এই অর্থ খরচ করে খেলা দেখা যাবে গ্র‍্যান্ড স্ট্যান্ড থেকে। আজ (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।

সর্বনিম্ন ১০০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন গ্যালারিতে। নর্দার্ন এবং সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০ করে। ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০। আর গ্র‍্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য গুনতে হবে ২ হাজার টাকা।

অদম্য কাপের সব ম্যাচের টিকিট বিক্রি হবে অনলাইনে। আজ রাত ৯টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে gobcb.com.bd ওয়েবসাইট এবং GO BCB CRICKET অ্যাপে।

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় জাতীয় ক্রিকেটারদের চলছে অপ্রত্যাশিত অবসর। ফাঁকা সেই সময়টা কাজে লাগাতে 'অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ' নামে একটি ছোট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। দেশের তারকা ক্রিকেটারদের ৩ দলে ভাগ করে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি।

আগামী ৩ এবং ৪ ফেব্রুয়ারি অনুশীলন করবে ৩ দল। ৫ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে ধূমকেতু এবং দুরন্ত। পরের দিন ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে মাঠে নামবে দুর্বার। ৭ ফেব্রুয়ারি দুরন্তর বিপক্ষে খেলবে দুর্বার। ৯ ফেব্রুয়ারি সেরা দুই দল খেলবে ফাইনালে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর