[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন মালিঙ্গা, বদলি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২ এএম

কাঁধের চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার ইশান মালিঙ্গা। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেকট পেসার প্রমোদ মাদুশানকে। তথ্য জিও সুপারের।

চলতি মাসের শুরুতেই মালিঙ্গার বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কাঁধে মারাত্মক চোট পান তিনি। বৃষ্টিবিরতির পর বল করতে এসে প্রথম ডেলিভারিতেই তিনি তার কাঁধে হাত চেপে ধরেন এবং ফলো-থ্রু শেষ করার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। ওই চোটের কারণে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও তিনি খেলতে পারেননি।

ডানহাতি এই পেসার ২০২৫ আইপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কার পেস আক্রমণে দ্রুত নিজের জায়গা পাকা করেছিলেন। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেকের পর এখনও পর্যন্ত তিনি আটটি ম্যাচ খেলেছেন এবং ৯.৪১ ইকোনমি রেটে আটটি উইকেট নিয়েছেন।

মালিঙ্গার পরিবর্তে দলে আসা প্রমোদ মাদুশানও আটটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ফাস্ট বোলার শেষবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন ২০২৩ সালে। এই ফরম্যাটে তার ঝুলিতে রয়েছে ৮.৬৩ ইকোনমি রেটে ১২টি উইকেট।

শ্রীলঙ্কা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি, কলম্বোতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। গ্রুপ বি-তে থাকা শ্রীলঙ্কা এই পর্বে ওমান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে।

শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জনিথ পেরেরা, চরিথ আসালঙ্কা, জনিথ লিয়ানাগে, পাভান রথনায়াকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, মহীশ থিকশানা, দুষ্মন্থ চামিরা, মাথিশা পাথিরানা ও প্রমোদ মাদুশান।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর