[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃষ্টির ‘উচ্চ ঝুঁকি’, ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

বেশ কয়েক দিন জল গড়ানোর পর গত ১০ ফেব্রুয়ারি মত পাল্টেছে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি তারা খেলবে। কলম্বোয় রোববার (১৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হওয়ার কথা তাদের।

কিন্তু ম্যাচটি হবে তো? রাজনৈতিক জটিলতা কেটে আশার আলো উদয় হওয়ার পর শঙ্কা জাগাচ্ছে আবহাওয়া। রবিবারের ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস বলছে, কলম্বোতে সেদিন বৃষ্টির ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে। বিভিন্ন পূর্বাভাস সংস্থার তথ্যমতে, ম্যাচ চলাকালীন সময়েও বৃষ্টি হতে পারে। এতে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পূর্বাভাস অনুযায়ী, রোববার কলম্বোয় দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৯৩ শতাংশ। বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে ২৬ শতাংশ। মোট বৃষ্টিপাত হতে পারে প্রায় ১২.১ মিলিমিটার। ফলে দিনের বড় একটা সময় বৃষ্টিতে ভিজতে পারে মাঠ ও আউটফিল্ড।

তবে সন্ধ্যার দিকে কিছুটা স্বস্তির খবর রয়েছে। পূর্বাভাস বলছে, সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা নেমে আসতে পারে ১৩ শতাংশে। অর্থাৎ ম্যাচ শুরুর সময় ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম।

এ পর্যন্ত গ্রুপ ‘এ’-তে নিজেদের দুই ম্যাচেই জয় পেয়েছে দুই দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত দারুণ ছন্দে আছে, অন্যদিকে পাকিস্তানও আত্মবিশ্বাসী। এই ম্যাচের জয়ী দল সুপার এইটে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে। তবে ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে, যা গ্রুপের সমীকরণে নতুন মোড় আনতে পারে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর