টি ২০ বিশ্বকাপ
পাকিস্তানকে হারাতে ভারতজুড়ে পূজার যজ্ঞ
রীতি মেনে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতজুড়ে বিভিন্ন প্রান্তে পূজায় মগ্ন সমর্থকরা।
যুদ্ধে যাওয়ার আগে অতীতে পুজোর চল ছিল। এমনকী ডাকাতরা অতীতে ডাকাতি করতে যাওয়ার আগে পুজো করতেন। বর্তমানেও সেই ছবিটা একই রয়েছে। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে দেশের বিভিন্ন প্রান্তে পুজো-যজ্ঞে মাতলেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। একদিকে মহাশিবরাত্রি, অন্যদিকে ভারত-পাকিস্তান ম্যাচ, সব মিলিয়ে এই পুজো।
সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছবিগুলো সামনে আসতে থাকে। বিভিন্ন মন্দিরে পুজো দেন সমর্থকরা। কোথাও সমর্থকদের হাতে ছিল পুরো দলের ছবি, আবার কারও হাতে ছিল সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের ছবি। অনেক জায়গায় যজ্ঞও করা হয়। সমর্থকদের একাংশ আবার বিশেষ বার্তা দিয়ে প্ল্যাকার্ড তুলে ধরেন মাঠে।
কানপুর, বারাণসী থেকে শুরু করে দেওঘর সব জায়গায় একটাই প্রার্থনা, রবিবার পাক বধ করুক ভারত। জয়ের প্রার্থনায় হয়েছে গঙ্গা আরতিও। রবিবার শিবরাত্রিও রয়েছে। শুভদিনে সর্বশক্তিমানের কাছে ক্রিকেটপ্রেমীদের বিনতি, পাকিস্তানকে জিততে দেওয়া যাবে না।
তবে এই ছবি নতুন না, ভারতের ক্রিকেট আর ধর্মীয় বিশ্বাস একইসঙ্গে চলে। প্রতিটা বিশ্বকাপ বা বড় ম্যাচের আগে এই ছবিটা কমন। প্রতিপক্ষ যদি পাকিস্তান হয়, তা হলে তো আর কথাই নেই।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: