[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে রশিদের ৭০০ উইকেট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২ পিএম

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তথ্য জিও সুপারের।

দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে এই কীর্তি গড়েন রশিদ। সংযুক্ত আরব আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে মোহাম্মদ আরফানকে আউট করার মাধ্যমে তিনি এই মাইলফলকে পৌঁছান। সেটিই ছিল ম্যাচে তার শেষ ওভার।

ম্যাচে নামার আগে রশিদের ঝুলিতে ছিল ৬৯৯ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে তিনি ৬৯৮তম ও ৬৯৯তম উইকেট নেন। এরপর আমিরাতের বিপক্ষে প্রথম ৩.২ ওভারে কোনো সাফল্য পাননি। মোট ২০ বলে ১৭ রান খরচ করার পর শেষ পর্যন্ত আরফান রিভার্স সুইপ করতে গিয়ে সম্পূর্ণ মিস করেন উইকেট দিয়ে আসেন। তাতেই আসে রশিদের ৭০০তম উইকেট।

টি-টোয়েন্টিতে উইকেট শিকারে রশিদ দীর্ঘদিন ধরেই অন্যদের থেকে এগিয়ে। অবসরপ্রাপ্ত অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ৬৩১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সুনীল নারিন আছেন তৃতীয় স্থানে (৬১৩)।

রশিদ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ উইকেটশিকারি। ৭০০তম উইকেটটি ছিল আফগানিস্তানের হয়ে তার ১৯১তম। তার পরেই রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) এবং ইশ সোধি (১৬২)।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট
রশিদ খান (আফগানিস্তান) — ৭০০*
ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) — ৬৩১
সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) — ৬১৩
ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) — ৫৭২
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) — ৫০৮

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর