[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২ পিএম

বাঁচা-মরার ম্যাচে সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে বড় পুঁজি পেয়েছিল পাকিস্তান। দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিতে বাকি দায়িত্বটা নিপুণভাবেই সামলে নেন বোলাররা। তাতে নামিবিয়াকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করলো সালমান আলী আঘার দল।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৯৭ রানে থেমেছে নামিবিয়া।

জয় সহজে আসলেও মাঠে নামার আগে সমীকরণটা কঠিন ছিল পাকিস্তানের সামনে। পা ফসকালেই ছিল বিপদ। তিন ম্যাচের সব কটি জিতে আগেই ‘এ’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে সে দৌড়ে ছিল যুক্তরাষ্ট্রও। সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে ছিল পাকিস্তান। ফলে এ ম্যাচ হারলে আসর থেকেই বাদ পড়ে যেত তারা।

এমন বাঁচা-মরার ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে তারা। ৫৮ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন ওপেনার সাহিবজাদা ফারহান। এছাড়া সালমান ২৩ বলে ৩৮ আর শাদাব খান খেলেন ২২ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস। নামিবিয়ার হয়ে ৪৮ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন জ্যাক ব্রাসেল।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও ওপেনিং জুটি ভাঙার পর আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি নামিবিয়া। নিয়মিত উইকেট হারিয়ে লড়াই শুরুর আগেই আত্মসমর্পণ করে বসে তারা। দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ২৩ রান করেন লউরেন স্টিনক্যাম্প। ২০ বলে ২০ রান করেন অ্যালেক্সান্দার বুসিং-লভশেঙ্ক। পাকিস্তানের পক্ষে ১৬ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন উসমান তারিক। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন শাদাব খান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর