[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বৈশ্বিক টুর্নামেন্টের এবারের আসরেও দুর্দান্ত ফর্মে ক্যারিবীয়রা। সবশেষ ম্যাচে নবাগত দল ইতালিকে উড়িয়ে টানা চার ম্যাচ জিতল শাই হোপের দল। এই জয়ে গ্রুপ সেরা হয়েই সুপার এইটে উঠল ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৩ রানে থামে ইতালির ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের এই দাপুটে জয়ে বড় অবদান রেখেছেন ডানহাতি পেসার শামার জোসেফ। বল হাতে ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন তিনি। তবে শুধু বোলিংয়েই নয়, ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন ২৬ বছর বয়সী জোসেফ। চারটি উইকেট নেওয়ার পাশাপাশি চারটি ক্যাচও ধরেন তিনি।

এর মাধ্যমেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে চারটি উইকেট ও চারটি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপার বাদে এক ম্যাচে চার ক্যাচ নেয়ার রেকর্ডেও বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে নিজের নাম লিখিয়েছেন এই ডানহাতি পেসার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর