[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে ‘চ্যাম্পিয়ন’ জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। তবে এবার সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসরে ফিরেই সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকেই হারিয়ে দিল জিম্বাবুয়ে। গত ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকেও ৬ উইকেটে হারাল সিকান্দার রাজার দল।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোতে স্বাগতিকদের করা ৭ উইকেটে ১৭৮ রান জিম্বাবুয়ে তাড়া করেছে ৩ বল বাকি থাকতে। এটি টি-টোয়েন্টি জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই জয়ে এবারের বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার এইটে পা রাখল রোডেশিয়ানরা।

৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নিজেদের টেবিলের শীর্ষে অবস্থান করছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা। তাদের অবস্থান দুই নম্বরে। তালিকার তিন নম্বরে আছে আয়ারল্যান্ড। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। এদিকে চার এবং পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়া ও ওমান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর