[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, কবে ও কোথায় খেলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২ পিএম

আগে থেকেই চূড়ান্ত ছিল সিরিজ। তবে এতদিন জানা যায়নি কবে থেকে শুরু হবে সেটি। এবার সেটি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসবে পাকিস্তান দল। পরদিনই অনুশীলনে নামবে তারা। একদিন পরই প্রথম ওয়ানডে খেলতে মাঠে নেমে যাবে বাংলাদেশ ও পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ মার্চ। এছাড়া তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ১৫ মার্চ মাঠে নামবে দুই দল। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গত বছরের জুলাইয়ে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে ২-১ ব্যবধানে হেরেছিল দলটি। তার আগে গত বছরের মে ও জুন মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদশে। সেবার ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর