[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শুরুর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই শেষ হওয়ার পর ১২ দলের লাইনআপ চূড়ান্ত হয়েছে। জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডস জায়গা পেয়েছে গ্রুপ ১–এ। সেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ২–এ স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুক্ত হয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

 

বাকি দল নিশ্চিত সাপেক্ষে আইসিসি আগেই সূচি প্রকাশ করেছিল। নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে শেষ চারটি স্থান নিশ্চিত হওয়ায় ১২ দলের চূড়ান্ত লাইনআপ সম্পূর্ণ হয়েছে।

১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন ভেন্যুতে গড়াবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ১২ জুন এজবাস্টনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ১৩ জুন সাউদাম্পটনে শিরোপাধারী নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে নামবে। একই দিনে ম্যানচেস্টারে ২০২৪ আসরের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ১৪ জুন এজবাস্টনে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে লর্ডসে। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া–ভারত। গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই অনুষ্ঠিত হবে শেষ চারের দুটি ম্যাচ। ৫ জুলাই লর্ডসে হবে ফাইনাল।

স্বাগতিক ইংল্যান্ড ও ২০২৪ আসরের শীর্ষ পাঁচ দল—অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাও নিশ্চিত করে অংশগ্রহণ। বাকি চার দল—বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে নাম লিখিয়েছে।

গ্রুপ ১: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডস
গ্রুপ ২: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর