[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের সাবেক কোচকে দায়িত্ব দিলো আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কোচ করা হয়েছিল রিচার্ড পাইবাসকে। যদিও মাত্র ৪ মাস টেকে সেই সম্পর্ক। পাইবাস এবার তিনি দায়িত্ব পেয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে। তথ্য ক্রিকবাজের।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার পর নতুন কোচের সন্ধানে ছিল আফগানিস্তান ক্রিকেট দল। টানা ৪ বছর পর দলটির দায়িত্ব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন জোনাথন ট্রট। সাবেক এই ইংলিশ ব্যাটারের স্থলে দায়িত্ব নিলেন আরেক ইংলিশ পাইবাস।

পাইবাসের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তার অধীনে পাকিস্তান ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক থাকাকালে ২০১৬ সালে পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯; তিন বিভাগেই বিশ্বকাপ শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সঙ্গে পাইবাসের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৮ সালে তিনি হাই পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পরের বছর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবেও কাজ করেন।

আফগানিস্তান দলের সঙ্গে পাইবাসের প্রথম অ্যাসাইনমেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ১৩ মার্চ শারজাহতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর