সেমিফাইনালে উঠতে কত রানে বা কত ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তানকে
ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচটি ছিল সুপার এইটের লড়াই, তবে ফলাফলের দিকে সমান নজর ছিল পাকিস্তানেরও। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ইংল্যান্ড ক্রিকেট দল। এর ফলেই শেষ চারে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে পেরেছে পাকিস্তান।
সমীকরণটা ছিল স্পষ্ট। নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হতো। কেবল ইংল্যান্ডের জয়ই পাকিস্তানকে লড়াইয়ে রাখত। সেই পথটাই খুলে গেছে। এখন শনিবার পাল্লেকেলেতে সহ–আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, লক্ষ্য একটাই; সেমিফাইনাল।
গ্রুপ–২ থেকে তিন ম্যাচে তিন জয় ও ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাকি একটি জায়গার জন্য লড়ছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। নিউজিল্যান্ড তাদের তিনটি ম্যাচ শেষ করে ৩ পয়েন্টে রয়েছে। পাকিস্তানের সংগ্রহ দুই ম্যাচে ১ পয়েন্ট। ফলে শেষ চারে উঠতে হলে পাকিস্তানকে জিততেই হবে। তবে জয়ই যথেষ্ট নয়; নেট রান রেটও বড় ফ্যাক্টর।
বর্তমানে নিউজিল্যান্ডের নেট রান রেট +১.৩৯০, যেখানে পাকিস্তানের -০.৪৬১। পাকিস্তান জিতলে দুই দলের পয়েন্ট সমান ৩ হবে। তখন সিদ্ধান্ত হবে নেট রান রেটে। সেই হিসেবে কিউইদের ছাড়িয়ে যেতে হলে পাকিস্তানকে বড় ব্যবধানে জয় তুলতে হবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: