মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, বিপদে পড়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল
মধ্যপ্রাচ্যে চলমান সীমান্ত উত্তেজনা ও আকাশসীমা বন্ধের কারণে দক্ষিণ আফ্রিকা থেকে পাকিস্তান নারী ক্রিকেট দলের দেশে ফেরার সূচি অনিশ্চয়তার মুখে পড়েছে। রোববার (২ মার্চ) পাকিস্তানি ক্রীড়া গণমাধ্যম জিও সুপারকে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ওয়ানডে সিরিজ শেষ করে দলটির সোমবার রাতে ডারবান থেকে দুবাই হয়ে পাকিস্তানে ফেরার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জেরে একাধিক বিমানবন্দর বন্ধ থাকায় দলের ফেরার বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে।
অভ্যন্তরীণ সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত জাতীয় দল সফরসূচি অনুযায়ী দেশে ফেরা শুরু করবে না। আকাশসীমা ও বিমানবন্দর বন্ধ অব্যাহত থাকলে দলটিকে ডারবানে অবস্থানের সময় বাড়াতে হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান নারী দল তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করে। দুই সিরিজই ২-১ ব্যবধানে জেতে স্বাগতিকরা। তবে সাদা বলের সফর শেষ করে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানের বড় জয় পায় পাকিস্তান।
পাকিস্তান নারী দলের স্কোয়াড
টি-টোয়েন্টি স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, আইমান ফাতিমা, গুল ফেরোজা (উইকেটরক্ষক), হুমনা বিলাল, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাশরা সান্ধু, নাতালিয়া পারভেইজ, উম্মে হানি, সাদিয়া ইকবাল, সায়রা জাবিন, সিদরা আমিন, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।
ওয়ানডে স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, ডায়ানা বেগ, গুল ফেরোজা, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাশরা সান্ধু, নাতালিয়া পারভেইজ, উম্মে হানি, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, সাইয়েদা আরুব শাহ ও তাসমিয়া রুবাব।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: