[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

খেলতে নেমেই স্যান্টনারের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ ২০:০৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়েছেন মিচেল স্যান্টনার।

নিউজিল্যান্ডের ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলায় রেকর্ড গড়েন স্যান্টনার।

তিনি বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলছেন। তার আগে বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামস।

নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৮টি করে ম্যাচ খেলেছেন সাবেক দুই অধিনায়ক মার্টিন গাপটিল ও রস টেইলর।

২৫টি ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক ম্যাককালাম ও গ্রেন ফিলিপস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর