[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কবে কার খেলা দেখে নিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

শেষ হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে নিউজিল্যান্ডকে উড়িয়ে একমাত্র দল হিসেবে টানা দ্বিতীয় এবং রেকর্ড তৃতীয়বার শিরোপা জিতেছে ভারত। বিশ্বকাপ অভিযান শেষে গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের দৃষ্টি এবার আইপিএলে। এরই মধ্যে টুর্নামেন্টটির ১৯তম আসরের প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। আগামী ২৮ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০১৬ সালের আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। এরপর ১২ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম পর্বের খেলা।

টুর্নামেন্টের বাকি সূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুমান করা হচ্ছে, আইপিএলের বাকি সূচি ঘোষণা হতে পারে ভোটের তফসিল দেখে।


আইপিএলের প্রথম পর্বের সূচি


২৮ মার্চ: বেঙ্গালুরু-হায়দরাবাদ (বেঙ্গালুরু)।
২৯ মার্চ: মুম্বাই-কলকাতা (মুম্বাই)।
৩০ মার্চ: রাজস্থান-চেন্নাই (গোহাটি)।
৩১ মার্চ: পাঞ্জাব-গুজরাট (মুলানপুর)।
১ এপ্রিল: লক্ষ্ণৌ-দিল্লি (লক্ষ্ণৌ)।
২ এপ্রিল: কলকাতা-হায়দরাবাদ (কলকাতা)।
৩ এপ্রিল: চেন্নাই-পাঞ্জাব (চেন্নাই)।
৪ এপ্রিল: দিল্লি-মুম্বাই (দিল্লি), গুজরাত-রাজস্থান (আহমেদাবাদ)।
৫ এপ্রিল: হায়দরাবাদ-লক্ষ্ণৌ (হায়দরাবাদ), বেঙ্গালুরু-চেন্নাই (বেঙ্গালুরু)।
৬ এপ্রিল: কলকাতা-পঞ্জাব (কলকাতা)।
৭ এপ্রিল: রাজস্থান-মুম্বাই (গোহাটি)।
৮ এপ্রিল: দিল্লি-গুজরাট (দিল্লি)।
৯ এপ্রিল: কলকাতা-লক্ষ্ণৌ (কলকাতা)।
১০ এপ্রিল: রাজস্থান-বেঙ্গালুরু (গোহাটি)।
১১ এপ্রিল: পাঞ্জাব-হায়দরাবাদ (মুলানপুর), চেন্নাই-দিল্লি (চেন্নাই)।
১২ এপ্রিল: লক্ষ্ণৌ-গুজরাট (লক্ষ্ণৌ), মুম্বাই-বেঙ্গালুরু (মুম্বাই)।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর