[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জুটি গড়ে খেলছেন রিজওয়ান-সালমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ১৭:০৩ পিএম

দ্বিতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৩২ ওভার শেষে ১৮২/৩ (রিজওয়ান ২৮*, সালমান ৩৩*; সাদাকাত ৭৫, ফারহান ৩১, শামিল ৬)

আক্রমণে এসেই নাহিদের আঘাত

ওপেনার মাজ সাদাকাত ফিরতেই ছন্দপতন ঘটেছে পাকিস্তানের ইনিংসে। তাসকিনের পর আঘাত হেনেছেন নাহিদ রানা। প্রথম স্পেলে রান খরচ করলেও দ্বিতীয় স্পেলে ১৯.৩ ওভারে দারুণ এক ডেলিভারিতে উইকেট পেয়েছেন তিনি।নাহিদের বলে টপ এজ হয়ে ফিরেছেন শামিল হুসেন। ২২ বলে মাত্র ৬ রান করেছেন তিনি।

এবার সাহেবজাদাকে ফেরালেন তাসকিন

শুরুর জুটিতে সাদাকাত ঝড়ো ব্যাটিং করলেও শান্ত ভঙ্গিতে খেলেছেন অপর ওপেনার সাহেবজাদা ফারহান। সাদাকাতের আউটের পর শামিলকে নিয়ে কিছুক্ষণ ইনিংস মেরামত করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮তম ওভারে তাসকিনের বলে মেলে খেলতে গিয়ে ডিপ থার্ডে তাওহীদ হৃদয়ের ক্যাচে পরিণত হয়েছেন। ফেরার আগে ফারহান ৪৬ বলে করেছেন ৩১ রান। তাতে ছিল দুটি চার।

সাদাকাতকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ

শুরু থেকে বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলছিলেন ওপেনার মাজ সাদাকাত। ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে তুলে নিয়েছিলেন ফিফটি। শেষ পর্যন্ত ৭৫ রানে থেমেছেন পাকিস্তানের তরুণ ওপেনার। ১৩তম ওভারে মিরাজের বলে স্কুপ করতে গিয়ে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়।

সাদাকাতের আউটে ভেঙেছে ১০৩ রানের ওপেনিং জুটি।

৩১ বলে সাদাকাতের ফিফটি

মিরপুরে টস হারলেও দুই ওপেনারে উড়ন্ত সূচনা করেছে পাকিস্তান। বিশেষ করে মাজ সাদাকাতের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ভালো রান জমা করে তারা। সপ্তম ওভারেই দলের স্কোর ছাড়ায় পঞ্চাশ। অবশ্য সপ্তম ওভারে সাহেবজাদা ফারহানের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদন উঠলে আম্পায়ার আঙুল তুলেছিলেন। তার পর রিভিউ নিয়ে বেঁচেছেন ফারহান। তিনি শান্ত ভঙ্গিতে খেলতে থাকলেও সাদাকাত বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন শুরু থেকে। নবম ওভারে ৩১ বলে তুলে নেন ঝড়ো ফিফটি। যা তার ক্যারিয়ারের প্রথম!

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর