[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রিকেটারদের এনওসি দিল বিসিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসরে অংশ নিতে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা শেষে নিশ্চিত হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য এই লিগে খেলতে পারবেন জাতীয় দলের তারকারা।

এনওসি পাওয়া ক্রিকেটাররা হলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন ও শরিফুল ইসলাম। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারা আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে অংশ নিতে পারবেন।

ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মধ্যেও রয়েছে বাংলাদেশি তারকাদের উপস্থিতি। লাহোর কালান্দার্স দলে সরাসরি চুক্তিতে খেলবেন মোস্তাফিজুর রহমান, তার সঙ্গে থাকবেন পারভেজ হোসেন ইমনও। রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নামবেন রিশাদ হোসেন। অন্যদিকে পেশোয়ার জালমি দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বর্তমানে আন্তর্জাতিক সূচি ফাঁকা থাকায় ঈদের ছুটিতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিসিবি।

আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া পিএসএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে পারেন মোস্তাফিজ ও ইমন। আর ২৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলবেন রিশাদ, নাহিদ ও শরিফুল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর