[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২৪ বছর পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট ভারতীয় মেয়েদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ০৮:০৩ এএম

দীর্ঘ ২৪ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে নামছে ভারতীয় মহিলা দল। আগামী ২০ ডিসেম্বর কেবারহায় একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। শুক্রবার এই সফরের সূচি ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

এর আগে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকায় একমাত্র টেস্ট খেলেছিল ভারতীয় মহিলা দল। বোল্যান্ড ব্যাঙ্ক পার্কে সেই ম্যাচে ১০ উইকেটে জয় পেয়েছিল ভারত। এছাড়াও, ২০২৬ সালের পর এই প্রথম একই ক্যালেন্ডার ইয়ারে তিনটি টেস্ট খেলবে ভারতীয় মহিলা দল।

মিতালি বা পেরি নয়, একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন হরমনপ্রীত

সফরের শুরুতে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এরপর ৯ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। সফরের শেষ পর্বে একটিমাত্র টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

এছাড়াও, ২০২৭ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এপ্রিল মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আবার দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত।

অন্যদিকে, নতুন বছরে অস্ট্রেলিয়া মহিলা দলও পূর্ণাঙ্গ সফরে দক্ষিণ আফ্রিকায় যাবে। ২০২৭ সালের মার্চ-এপ্রিল মাসে তাদের দক্ষিণ আফ্রিকা সফরে থাকবে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ।

টি-টোয়েন্টি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কিম্বারলি, বেনোনি এবং ইস্ট লন্ডনে। এরপর ওয়ানডে সিরিজ হবে কেবেরহা, পার্ল এবং ডারবানে যেখানে শেষ ওয়ানডেটি বার্ষিক ‘ব্ল্যাক ডে’ ম্যাচ হিসেবে আয়োজিত হবে।

ক্রিকেট সাউথ আফ্রিকার সিইও ফোলেটসি মোসেকি বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার মতো বিশ্বের প্রথম সারির দলকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি দক্ষিণ আফ্রিকা মহিলা দলের জন্য এক জমজমাট হোম সিজন হতে চলেছে।’

তিনি আরও যোগ করেন, ‘এই সিরিজগুলি আন্তর্জাতিক স্তরে মহিলা ক্রিকেটের সেরাটা তুলে ধরবে। এমনকী, দর্শকসংখ্যা বৃদ্ধির ইতিবাচক ধারা বজায় রাখতে সাহায্য করবে। দেশের ঐতিহ্যবাহী মাঠে বিশ্বমানের ক্রিকেট উপভোগ করবেন দর্শকরা।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর