[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

মোখছেদুল কামাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন মোখছেদুল কামাল। বিসিবির এ পরিচালক এর আগে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্বে তিনি স্থলাভিষিক্ত হলেন আমজাদ হোসেনের, যিনি ২০২৫ সালের অক্টোবর থেকে এ দায়িত্ব পালন করছিলেন। নতুন এই দায়িত্বের পাশাপাশি মোখছেদুল কামাল বিসিবির ওয়েলফেয়ারস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বেও রয়েছেন।

মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর মোখছেদুল কামাল গণমাধ্যমকে বলেন, ‘এই পথচলায় আপনাদের অব্যাহত সমর্থন, উৎসাহ, দিকনির্দেশনা ও সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না।’

‘আমি আন্তরিকভাবে আশাবাদী- আপনাদের সবার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারব এবং আমাদের গণমাধ্যম কার্যক্রমকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব। নতুন দায়িত্ব পালনের পথে সবার সহযোগিতা কামনা করছি’-যোগ করেন তিনি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর