পিএসএল খেলতে দেশ ছাড়লেন চার বাংলাদেশি ক্রিকেটার
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। এবারের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ছয়জন ক্রিকেটার দল পেয়েছেন। তার মধ্যে আজ (২৩ মার্চ) সকালে দেশ ছেড়েছেন চারজন ক্রিকেটার— মোস্তাফিজুর রহামান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। বাকি দুজন (রিশাদ হোসেন ও তানজিদ তামিম) যাবেন পরে।
পেসার মোস্তাফিজুর রহমানকে এবার সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন দল পেয়েছেন নিলাম থেকে।
শরিফুল ইসলাম ও তানজিদ তামিম প্রথমবারের মতো এই লিগে ডাক পেয়েছেন। নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ তামিম খেলবেন একই দলের হয়ে— পেশোয়ার জালমিতে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান ও পারভেজ ইমন খেলবেন লাহোরের হয়ে। আর রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে।
আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পিএসএলের মাঝ পথেই দেশে ফিরতে হতে তাদের। আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: