[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল, কারণ কি?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ২১:০৩ পিএম

এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গত বছরের ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

তবে, বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছে, আইপিএলের ১৯তম আসরের ফাইনালের দিন, অর্থাৎ ৩১ মে জমকালো সমাপ্তি অনুষ্ঠান হবে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ সংবাদপত্রকে এই খবর জানিয়েছেন।

সাইকিয়া বলেন, 'গত ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এ বার উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না। তবে, ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।'

এর আগে, ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর বিসিসিআই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল। তখন বোর্ডের দায়িত্বে ছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। সে বার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।

আগামী শনিবার আইপিএল শুরু হচ্ছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর