[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক ফাইয়াজুর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬ ২১:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পর্ষদের তিনজন পরিচালক আগেই পদত্যাগ করেছিলেন। শনিবার (৪ এপ্রিল) বিসিবির সভার পর বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন আরেক পরিচালক ফাইয়াজুর রহমান।

বিসিবির ডিসিপ্লিন্যারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন ফাইয়াজুর। এছাড়া ঢাকার লিগগুলো আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে ফাইয়াজুর পরিচালক নির্বাচিত হয়েছিলেন।

ফাইয়াজুরের আগে বর্তমান পর্ষদের ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন।

গত বছর অনুষ্ঠিত বহুল আলোচিত বিসিবি নির্বাচনের পর থেকেই বোর্ডের পরিচালনা পর্ষদে নানা আলোচনা ও বিতর্ক দেখা দেয়। ওই নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। সর্বশেষ পদত্যাগের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কাঠামোয় চলমান অস্থিরতা ও পরিবর্তনের ধারা আরও স্পষ্ট হলো, যা ভবিষ্যৎ পরিচালনা কার্যক্রমকে কীভাবে প্রভাবিত করবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর