[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল কবে? য জানা গেল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ১৯:০৪ পিএম

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিস্ট ‘এ’ টুর্নামেন্ট তথা ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটি দায়িত্ব নেওয়ার পর এবার অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। ২০২৫-২৬ মৌসুমকে সামনে রেখে খেলোয়াড়দের দলবদলের দিনক্ষণ ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস তথা সিসিডিএম। দলবদলের কার্যক্রম অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ এপ্রিল।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএম কার্যলয়ে নির্ধারিত তারিখে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলবদল চলবে।


লিগে অংশ নিচ্ছে ১২টি দল। তারা হচ্ছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডস।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর