[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ২০:০৪ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুইটি এরই মধ্যে শেষ। তৃতীয় ও শেষ ওয়ানডেকে সামনে রেখে সোমবার (২০ এপ্রিল) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। যদিও আগের দুই ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউই।

সবশেষ বিপিএলের পর পিঠের ইনজুরিতে পড়েছিলেন তানজিম সাকিব। সেই কারণে পাকিস্তান সিরিজে খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে অনেকটা সেরে উঠলেও প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না। এবার ফিরলেন তৃতীয় ওয়ানডেতে।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হবে সিরিজ নির্ধারণী এই ম্যাচ।

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা চলছে। প্রথম ওয়ানডেতে হারের পর আজ জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ১৯৮ রানেই অলআউট হয় কিউইরা। জবাব দিতে নেমে ৬ উইকেট ও ৮৭ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করেন তানজিদ হাসান তামিমরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর