[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসিসি র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ মে ২০২৬ ১৮:০৫ পিএম

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্সই দেখিয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। যার স্বীকৃতি মিলেছে আইসিসির হালনাগাদকৃত বার্ষিক র‌্যাঙ্কিংয়ে। এবার শ্রীলঙ্কান দলকে পেছনে ফেলে আটে উঠেছে তারা।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ২০২৫ সালের মে মাসের পর থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ রেটিং পয়েন্ট বিবেচনায় নেওয়া হয়েছে। আর আগের দুই বছরের ক্ষেত্রে নেওয়া হয়েছে অর্ধেক (৫০ শতাংশ)। ফলে ৬ রেটিং পয়েন্ট কমাতেই পতন হয়েছে শ্রীলঙ্কার। ২২১ রেটিং নিয়ে তারা এখন ৯ নম্বরে। আর বাংলাদেশের এক পয়েন্ট (মোট ২২৫) বাড়াতে এক ধাপ এগিয়ে আটে চলে এসেছে লিটন দাসের দল। এক পয়েন্ট দূরে থেকে দশ নম্বরে রয়েছে আফগানিস্তান (২২০)। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে ১১ ও ১২ নম্বরে।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের রেটিং ২৭৫। তার পর যথাক্রমে রয়েছে- ইংল্যান্ড (২৬২), অস্ট্রেলিয়া (২৫৮), নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০), ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)।

নারীদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে দশ নম্বরে। নিগার সুলতানাদের রেটিং ১৯৯। নারীদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল হচ্ছে অস্ট্রেলিয়া।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর