[email protected] মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬
১৩ই শ্রাবণ ১৪৩৩

সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন আব্দুল্লাহ ফজল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। ইনজুরির কারণে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার আব্দুল্লাহ ফজল। প্রতিবেদন জিও সুপারের।

প্রতিবেদন অনুযায়ী, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলন করার সময় ব্যাক ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী ফজল। এর পরপরই এমআরআই স্ক্যান করানো হয় তার। এরপরই পুনর্বাসনে পাঠানো হয় তাকে। ইংল্যান্ড সিরিজেও খেলতে পারবেন না তিনি। ১৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সেই সিরিজ হওয়ার কথা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, শীঘ্রই ফজলের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। সেখানে দায়িত্ব দেয়া হতে পারে সৌদ শাকিলকে।

ফজলকে হারানো পাকিস্তানের জন্য বড় ক্ষতি। কারণ পোর্ট অব স্পেনের কুইনস পার্কে চারদিনের প্রস্তুতি ম্যাচে দারুণ ঝলক দেখিয়েছেন তিনি। দুই ইনিংসে যথাক্রমে অপরাজিত ৫০ ও ৪৮ রানের ইনিংস খেলেন তিনি।

এখনো পর্যন্ত পাকিস্তানের হয়ে দুইটি টেস্ট খেলেছেন ফজল। গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে সেই দুই ম্যাচে ৩৫.২৫ গড়ে ১৪১ রান এসেছিল এই বাঁহাতির ব্যাটে। হাঁকিয়েছিলেন দুইটি হাফ সেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আমের জামাল, আলি উসমান, আজান আওয়াইস, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ আলি, মোহাম্মাদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মাদ আওয়াইস জাফর, গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাজিদ খান, সালমান আলি আগা, শান মাসুদ ও উবাইদ শাহ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর