[email protected] মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬
১৩ই শ্রাবণ ১৪৩৩

মাসুদ-ইমামের হাফ সেঞ্চুরিতে চালকের আসনে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ ও ইমাম-উল-হকের দুর্দান্ত ব্যাটিংয়ে দিন শেষে ৩ উইকেটে ১৯৯ রান করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে এখনও ১১২ রানে পিছিয়ে পাকিস্তান।

দিন শেষে ১৩৭ বলে ১১টি চারে ৮৮ রানে অপরাজিত আছেন শান মাসুদ। তাঁর সঙ্গে শূন্য রানে অপরাজিত সালমান আলি আগা।

শুরুতেই আজান আওয়াইসকে মাত্র ৯ রানে বোল্ড করে পাকিস্তানকে চাপে ফেলেছিলেন কেমার রোচ। তবে দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের দারুণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় পাকিস্তান। শান মাসুদ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফিফটি, আর ইমাম-উল-হক করেন ১১তম অর্ধশতক।

৩৩.৩ ওভারে শামার জোসেফের বলে ১০২ বলে ৬৩ রান করে ইমাম আউট হলে ভাঙে এই জুটি। এরপর শান মাসুদের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন বাবর আজম। জয়ডেন সিলসের বলে ৩৮ বলে ২৩ রান করে বাবর ফিরলেও দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন শাই হোপ। কেভলন হজ করেন ৮৪ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আলি। ২১.৫ ওভারে ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। মোহাম্মদ আব্বাস ৩টি, খুররম শাহজাদ ২টি এবং আমের জামাল ১টি উইকেট শিকার করেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর