[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এখন হামজার অপেক্ষায় জাতীয় দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ এএম

নেপাল ম্যাচের জন্য ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরীকে চেয়েছিলেন কোচ। এই ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা নিশ্চিত হয়নি। তবে অপেক্ষায় বাফুফে।

 

৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে ১৩ আগস্ট থেকে অনুশীলন শুরু হয়েছে। তবে শুরু থেকে বসুন্ধরা কিংসের ১০ খেলোয়াড় ছিলেন না। রোববার সন্ধ্যা থেকে তাদের খেলোয়াড় ক্যাম্পে যোগ দেওয়া শুরু করেছেন।

কিংস দশ জন ফুটবলার না ছাড়ায় গত এক সপ্তাহ জুনিয়র ফুটবলার দিয়েই চলেছে জাতীয় দলের ক্যাম্প। আজ সন্ধ্যায় কিংসের ফুটবলাররা যোগ দেওয়ায় জুনিয়র ফুটবলাররা সকালে ক্যাম্প ছেড়েছেন।


জাতীয় দলের ম্যানেজার আমের খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কিংসের সোহেল রানা ইতোমধ্যে টিম হোটেলে উঠেছেন। বাকিরা হোটেলে আসার পথে রয়েছেন। আজ কিংসের খেলোয়াড়রা আসায় জুনিয়র ফুটবলাররা সকালে ক্যাম্প ছেড়েছে। কাল জাতীয় দলের বিশ্রাম ছিল, আজ অনুশীলন হয়েছে বিকালে।’

বাংলাদেশ দলের ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা। নেপাল ম্যাচের জন্য ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরীকে চেয়েছিলেন কোচ। এই ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা নিশ্চিত হয়নি। তবে অপেক্ষায় বাফুফে। আমের খান বলেছেন, ‘হামজার ব্যাপারে এখনও আলোচনা চলছে। তিনি আসলে সরাসরি নেপাল যাবেন এবং সেখান থেকেই আবার ইংল্যান্ডে ফিরবেন।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর