[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত-বাংলাদেশ ম্যাচে নিরাপত্তায় সেনাবাহিনীর সহায়তা চাইবে বাফুফে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে হোম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চাইবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

 

এশিয়ান কাপ বাছাই পর্বে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চাইবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত ১০ জুন জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীদের খেলা দেখতে দর্শকের ঢল নেমেছিল। দর্শকদের সামাল দিতে ত্রাহি অবস্থা দেখা দিয়েছিল পুলিশকে। এক পর্যায়ে গেট ভেঙ্গে মাঠে ঢুকে পড়েন দর্শকরা।

সেই সমস্যা কাটাতে এবার ভারত ম্যাচে সেনাবাহিনীর সহায়তা চাইবে বাফুফে। দেশের ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা সূত্রে এই তথ্য জানা গেছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর