সাফ অ-১৭ শুরু সোমবার
শিরোপার দাবীদার বাংলাদেশের লড়াই শুরু বৃহস্পতিবার
বৃহস্পতিবার নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজের কিশোররা। ২১ সেপ্টেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশের। অন্য গ্রুপে রয়েছে চার দল। দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনাল।
সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শ্রীলংকায় শুরু আগামীকাল সোমবার। কলম্বোর ১০ দর্শক ধারনক্ষমতার রেসকোর্স মাঠে অনুষ্ঠিত হবে সাত দেশের এই টুর্নামেন্ট। প্রথম দিনে এ-গ্রুপে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে নেপাল। একই গ্রুপে থাকা অন্য দলটি বাংলাদেশ। বৃহস্পতিবার নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজের কিশোররা। ২১ সেপ্টেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশের। অন্য গ্রুপে রয়েছে চার দল। দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনাল।
এই টুর্নামেন্টে শিরোপা জিততেই কলম্বো গেছে বাংলাদেশ। আগের চারবার শিরোপা হারিয়ে এবার দৃঢ়প্রতিজ্ঞ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের। আরেকটি সাফের মঞ্চে যাওয়র আগে তিনি বলেছিলেন, ‘আমার জন্য এটা দুঃখজনক যে বারাবর কাছাকাছি গিয়েও ফাইনালে জিততে পারছি না। এটা ভাবলে আমারও খারাপ লাগে। আর এটা আমার শেষ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, চেষ্টা করব এবার শিরোপা নিয়ে ফিরতে।’
তবে রোববার কলম্বোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখানে আসার আগে আমরা সাত সপ্তাহ কঠোর অনুশীলন করেছি। সব দিক দিয়ে আমরা ফিট। কারো কোন ইনজুরি নেই। আমার প্রতিপক্ষ সব দলকেই সম্মান করি। প্রথম ম্যাচে নেপালকে সম্মান করেই মাঠে নামবো।’
কোচ গোলাম রব্বানীও সমীহের চোখে দেখছেন প্রতিপক্ষের দলগুলোকে, ‘এই টুর্নামেন্টে যারা খেলতে এসেছে, সব দলগুলোকেই আমি সমীহ করে দেখছি। আমার ছেলেরাও প্রস্তুত লড়ই করতে। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী। আমার বিশ্বাস এই ম্যাচটি দর্শকরা উপভোগ করবেন।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: