[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আফঈদাদের সঙ্গে খেলতে ঢাকায় আসছে আজারবাইজান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ফিফা উইন্ডো নভেম্বরে আফঈদা খন্দকারদের বিপক্ষে খেলতে ঢাকায় আসছে আজারবাইজানের মেয়েরা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।

 

 

বাফুফে চাইছে নভেম্বরের শেষে ত্রিদেশীয় টুর্নামেন্ট করতে। এতে বাংলাদেশ ও আজারবাইজানসহ থাকবে আরও একটি দেশ। তবে অন্য কোনও দেশ নিশ্চিত না হলে শেষ পর্যন্ত র‌্যাংকিংয়ের ৭৪ তম স্থানে থাকা আজারবাইজানের বিপক্ষে দুটি ম্যাচ হবে।

ফাহাদ করিমের কথা, ‘আজারবাইজান ঢাকায় আসছে তা নিশ্চিত হয়েছে। এখন আরও একটি দেশ হলে ত্রিদেশীয় টুর্নামেন্ট হবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তাই চাইছেন। যদি অন্য দেশ না পাই তাহলে আজারবাইজানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ হবে- এটা নিশ্চিত।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর