[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাফ অ-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে সেমিতে এক পা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে কলম্বোর রেসকোর্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হিমালয়ের দেশটিকে হারিয়ে শিরোপা মিশন শুরু করেছে।


বড়রা না পারলেও বাংলাদেশের ছোটরা ঠিকই নেপালকে হারিয়েছে। বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে কলম্বোর রেসকোর্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হিমালয়ের দেশটিকে হারিয়ে শিরোপা মিশন শুরু করেছে।

 

এই জয়ে তিন দলের এ-গ্র“প থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সাব্বির ইসলাম খান, অপু রহমান, আলিফ রহমান ও আকাশ আহমেদ একটি করে গোল করেন। কাল বাংলাদেশের বিপক্ষে এক পয়েন্ট পেলেই এ- গ্র“প থেকে চার পয়েন্ট পাওয়া নেপালের সেমিফাইনাল নিশ্চিত হতো।

 

এখন বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরে উল্টো টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে। রোববার গ্র“পের শেষ ম্যাচে স্বাগতিক শ্র্রীলঙ্কা বাংলাদেশকে তিন বা ততোধিক গোলের ব্যবধানে হারালেই নেপাল গোল ব্যবধানে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে পড়বে।

যদিও বাস্তবিক অর্থে বাংলাদেশকে এই ব্যবধানে হারানো স্বাগতিক দলের জন্য কষ্টকরই। বাংলাদেশ পরবর্তী ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে ড্র করলেই গ্র“প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে। তখন গ্র“প রানার্সআপ হিসাবে শেষ চারে যাবে শ্রীলংকাকে (২-০ গোলে) হারিয়ে তিন পয়েন্ট পাওয়া নেপাল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর