[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চীনের কাছে তিন প্রত্যাশা বাফুফের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

প্রীতি ম্যাচে চীনের বিশ^বিদ্যালয় দলের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অ-১৭ নারী দল।

 

‘চীনের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। স্টেডিয়াম অবকাঠামো, ফিজিও সেন্টার বা ট্রমা সেন্টার। যেখানে ফুটবলার ইনজুরি বা আঘাত পেলে ভালো পুর্নবাসন হয়। পাশাপাশি ইয়ুথ ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ। যা বাংলাদেশের চীনা রাষ্টদূতও বলেছেন। আশাকরি এই তিন বিষয়ে আমরা সামনে একটি পরিপূর্ণ অবস্থানে পৌছাতে পারব’, কথাগুলো বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় বিএনপির স্থায়ী কমিটির ড. মঈন খান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলফাত হোসেন চৌধুরী।

শনিবার বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা জাতীয় স্টেডিয়ামে চীন ও বাংলাদেশের অ-১৭ মেয়েদের প্রীতি ম্যাচে উপস্থিত হয়েছিলেণ তিনি। তাবিথ যোগ করেন, ‘চাইনিজ ফুটবল ফেডারেশন, চাইনিজ অ্যাম্বাসি ও চাইনিজ ডেভলপমেন্ট অথরিটির সঙ্গে আলোচনা করে বাফুফে একটি উন্নয়নমূলক কাজ করবে। আমরা তাদের কাছ থেকে এই সহায়তা যেমন প্রত্যাশা করি তেমনি তাদের জন্য এ রকম ম্যাচ আয়োজন করে ইয়ুথ ফুটবলারদের এক্সপোজার দেয়ার ব্যবস্থা করতে পারব।’

প্রীতি ম্যাচে চীনের বিশ^বিদ্যালয় দলের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অ-১৭ নারী দল।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন,‘চীন ও বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এক সঙ্গে কাজ করবে। ক্রিকেটে বাংলাদেশ চীনকে এবং ফুটবল, উশুতে চীন বাংলাদেশকে সহায়তা করতে পারে। দুই দেশের মধ্যকার ক্রীড়া বিনিময় অব্যাহত থাকবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর