সাফ অ-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ
সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের। এবার দুই গ্রুপের এই দুই দল লড়বে শেষ চারে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মাঠে নামবে বৃহস্পতিবার।
ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে থাকে বাড়তি উন্মাদনা। ক্রিকেটের বাইরে অন্য যে কোনো ইভেন্টও এর মাহাত্ম্য কোন অংশেই কম নয়। খেলা ছাপিয়ে লড়াইটা হয় মর্যাদার। সেখানে পাকিস্তানকে হারিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বি ভারত। আজ সোমবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের খেলায় পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তাদেরই প্রতিবেশী দেশ ভারত।
একদিন আগে হওয়া এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানকে অনায়েসে হারায় ভারত।
এই দুই দলের লড়াইয়ের প্রভাব আছে বাংলাদেশেও। 'বি' গ্রুপ রানার্সআপ দলকে সাফের শেষ চারে মোকাবিলা করতে হবে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশকে। গ্রুপের তিন খেলায় ৬ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
আগামী ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে পাকিস্তান। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় আরেক সেমিতে ভারতের প্রতিপক্ষ 'এ' গ্রুপ রানার্সআপ নেপাল। এই প্রতিযোগিতার ফাইনাল হবে ২৭ সেপ্টেম্বর।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: