[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের ছেলেরা।


সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোর রেসকোর্স মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের ছেলেরা। বাংলাদেশের হয়ে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও অপু রহমান।


ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে চাপে রেখে খেলতে থাকে বাংলাশে। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। তিন মিনিটে নাজমুল হুদার গোলে লিড নেয় বাংলাদেশ। এই গোলে পাকিস্তান গোলকিপার সামার রাজ্জাকের অবদান কম নয়। তার ভুলে বক্সের সামনে বল পান অপু রহমান; পাস বাড়ান নাজমুলের কাছে, গোলকিপার এগিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগে ডান পায়ের প্লেসিং শটে জালে বল জড়ান বাংলাদেশের অধিনায়ক।

পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগের গোলের অ্যাসিস্ট অপু রহমান। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে গোলকিপারের ওপর দিয়ে জাল কাঁপান তিনি।

১৩ মিনিটে আরেকবার জাল কাঁপান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা। তবে গোলের উল্লাস করার আগেই বাজে অফসাইডের বাঁশি। একটু পর আবদুল্লাহর গোলও বাতিল হয় অফসাইডের কারণে। শেষ পর্যন্ত দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় লাল সবুজের যুবারা। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে রোববার ফাইনাল খেলবে গোলাম রব্বানীর দল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর