মেসির জোড়ায় প্লে-অফে মিয়ামি
বৃহস্পতিবার ভোরে আবার জোড়া গোল করেছেন মেসি। এই ম্যাচে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে ডি. সি. ইউনাইটেডের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। বৃহস্পতিবার ভোরে আবার জোড়া গোল করেছেন মেসি। এই ম্যাচে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।
আগের ম্যাচে জিতেই প্লে-অফের দুয়ারে ছিল মায়ামি। গতকালের জয়ে প্লে-অফ নিশ্চিত হয়েছে। নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে পেনাল্টি পেয়েছিল মায়ামি। সেই পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেস। গত ম্যাচেও পেনাল্টি পেয়েছিল মায়ামি। সেদিও পেনাল্টি শপ নেননি।
এদিনও মেসি পেনাল্টি শট নিলেন না। ডি. সি. ইউনাইটেডের বিপক্ষে নিজে পেনাল্টি না নিয়ে এগিয়ে দিয়েছিলেন তরুণ আর্জেন্টাইন ফুটবলার মাতেও সিলভেতিকে। তিনি পেনাল্টি মিস করেছিলেন। গত দিন মেসি এগিয়ে দেন বন্ধু সুয়ারেসকে। তিনি পেনাল্টি মিস করেননি। ম্যাচের পর মেসির পেনাল্টি স্যাক্রিফাইস নিয়ে হাভিয়ের মাসচেরানো বলেন, ‘এটা আর নতুন কি! ক্যারিয়ারজুড়ে অনেকবারই তো সে এটা করেছে। মাঝেমধ্যেই সে মাঠে খুঁজে নেয়, দলে কোনো সতীর্থ খুব বেশি গোল করেনি বা তার নিজের চেয়ে গোল বেশি দরকার কার। সে এভাবেই চেষ্টা করে সহায়তা করতে। আমার মতে, এটা তো দারুণ ব্যাপার। সবাইকে দলীয় চেতনার দিকটি দেখিয়ে দেয় সে, দলের সবাইকে সম্পৃক্ত রাখার চেষ্টা করে। আর যে ফুটবলারদের গোল দরকার, আজকে যেমন ছিল লুইসের (সুয়ারেস), তাদেরকেও একাত্ম করে নেয়। চমৎকার ব্যাপার এটি।’
নিউ ইয়র্ক সিটির মাঠে প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন বালতাসার রদ্রিগেস। এরপর মেসি গোল করেন ৭৪ মিনিটের মাথায়। মেসি পরের গোলটি করেন ৮৬ মিনিটের মাথায়। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেস। ২৩ ম্যাচেই মেসির গোল এখন ২৪টি। মায়ামির সবশেষ ১২ ম্যাচের আটটিতেই দুই বা এর বেশি গোল করলেন মেসি। মেজর লিগ সকারে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করা চতুর্থ ফুটবলার তিনি। মেজর লিগে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠেছে মায়ামি। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: