[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চীনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টের ফাইনালে বাফুফে একাডেমি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

চীনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আজ শুক্রবার সেমিফাইনালে হেনান প্রভিন্সিয়াল হাই স্কুল ফুটবল দলকে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে হারিয়েছে।


চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, 'আগামীকাল শনিবার ফাইনালে আমাদের প্রতিপক্ষ ইউহান অ-১৭ দল। গ্রুপ পর্বে তাদের কাছে আমরা ১-০ গোলে হেরেছিলাম। এবার আমরা ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।

আজ সেমিফাইনালে ১৩ মিনিটে রনি চার মিনিট পর তাহসান ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে বাফুফে একাডেমি। স্বপন ও হেদায়েত ৪৪ ও ৫৫ মিনিটে গোল করলে বাংলাদেশ ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। এর আগে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় তারা।

তৃতীয় ম্যাচে ইউহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গতকাল কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ের পর আজ সেমিফাইনালে ৪-০ গোলে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর