[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

৩০ মিনিটে শেষ হামজাদের ম্যাচের টিকিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

মাত্র ৩০ মিনিটে শেষ হয়ে গেছে বাংলাদেশ ও হংকং ম্যাচের গ্যালারির টিকিট।

 রোববার দুপুরে অনলাইনে শুরু হয় টিকিট বিক্রি। শুরুর পরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। এক ঘণ্টা যেতে না যেতেই শেষ হয়ে যায় সব টিকিট। আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের এই ম্যাচটি। বাফুফের কম্পিটিশন কমিটি ৪০০ টাকা মূল্যের সাধারণ গ্যালারির ১৮ হাজার টিকিট রোববার বিক্রি শুরু করে। ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনো দেয়নি বাফুফে। কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘গ্যালারির ১৮ হাজার টিকিট বিক্রি ৩০ মিনিটের মধ্যেই শেষ। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’ গত জুনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কেলেঙ্কারি হয়েছিল। এবার কুইকেট নামক এক প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে উৎসবমুখর হয়েছিল ঢাকা স্টেডিয়াম। এবার আরেকটি উৎসবের অপেক্ষা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর