মেসিকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বিরতিতে দু’টি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী ১০ ও ১৩ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো’র বিপক্ষে ম্যাচের জন্য ২৮ দলের স্কোয়াডে ভরপুর চমক রেখেছেন লিওনেল স্কালোনি।
লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলে আছেন তিন নতুন মুখ। প্রথমবারের মতো তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে সুযোগ পেয়েছেন আর্জেন্টিনার ক্লাব রেসিংয়ের গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেসে। প্রথমবারের মতো আকাশি-সাদা জার্সি পরার সুযোগ এসেছে রিভার প্লেটের ২১ বছর বয়সী ডিফেন্ডার লাউতারো রিভেরোর।
এই দুই নামের সঙ্গে যোগ আর্জেন্টিনার স্কোয়াডে নতুন সংযোজন হলো অ্যানিবাল মোরেনোর। বর্তমানে পালমেইরাসের হয়ে খেলছেন এই মিডফিল্ডার। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন মোরেনা।
এ ছাড়া আগেও একবার আর্জেন্টিনা দলে ডাক পাওয়া পালমেইরাসের ফরোয়ার্ড হোসে লোপেজের ফের দুই প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নতুন সব চমকের সঙ্গে দলে ফিরেছেন চেলসির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি। নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন এনজো।। আর সবশেষ ২০২২ সালের জুনে বর্নমাউথের এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আলবিসেলেস্তেদের স্কোয়াডে জায়গা পাওয়া ২৮ বছর বয়সী সেনেসি আবারও ফিরলেন।
আর্জেন্টিনার দলের ২৮ জনের স্কোয়াড় :
গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।
ডিফেন্ডার : গনসালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালর্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার : লেওন্দ্রো পারেদেস, অ্যানিবাল মোরেনো, রোদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড : থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: