[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকায় এসে যা বললেন হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা।

 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে আজ সোমবার ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। বিমানবন্দরে নেমেই উপস্থিত সাংবাদিকদের দিকে হাতও নাড়ান। পরবর্তীতে এক ভিডিও বার্তায় হংকং ম্যাচের আগে সবার কাছ থেকে সমর্থন চেয়েছেন।

গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা।

ভিডিওবার্তায় হামজা বলেছেন, ‘আসসালামু আলাইকুম। ইনশাহআল্লাহ আমরা সফল হবো। ৯ তারিখ হংকংয়ের সাথে খেলতে নামবো। ইনশাহআল্লাহ সবাই আমাদের সমর্থন দেবেন।’

সোমবার ঢাকায় এসেই বিকালে অনুশীলনে নামার কথা হামজার। আগের দিন জাতীয় স্টেডিয়ামে দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেছিলেন,‘হামজা কাল সকালেই আসছে। সব ঠিক থাকলে তিনটি অনুশীলন সেশন করবে আমাদের সঙ্গে।’

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ৯ অক্টোবর। সেক্ষেত্রে দলের অনুশীলন সেশনও বাকি আছে তিনটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর