[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আলবার অবসরে মেসির আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

মেসি-আলবা অধ্যায়ের ইতি ঘটছে। ২০২৫ সালের মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের শেষে পেশাদার ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার মিয়ামির ডিফেন্ডার।



ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই এক সঙ্গে কাটিয়েছেন দু’জন। বার্সেলোনায় লিওনেল মেসি ও জর্দি আলবার রসায়ন ছিল অতুলনীয়। দুর্দান্ত বোঝাপড়ায় কত প্রতিপক্ষকেই তো নাকানিচুবানি খাইয়েছেন দু’জন।

মেসি-আলবা অধ্যায়ের ইতি ঘটছে। ২০২৫ সালের মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের শেষে পেশাদার ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার মিয়ামির ডিফেন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান আলবা। ফুটবল থেকে এই স্প্যানিশ লেফট-ব্যাকের অবসরের ঘোষণায় সতীর্থ আর ও ভক্তরা আবেগতাড়িত হয়ে পড়েছেন।

বার্সেলোনায় বর্ণাঢ্য ক্যারিয়ারে এক সঙ্গে অনেক সাফল্য পাওয়া সতীর্থরা সামাজিক মাধ্যমে ‘বন্ধুকে’ আবেগঘন বিদয়ী বার্তা জানান। ইন্টার মিয়ামি ও বার্সেলোনার সতীর্থ মেসি লিখেন, ‘তোমাকে ধন্যবাদ, জর্দি। তোমাকে অনেক মিস করব। এত কিছু একসঙ্গে করার পর, এখন মাঠে বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখতে পাওয়া ব্যাপারটা খুব অদ্ভুত লাগবে।’

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর শেষ হয় কাতালান ক্লাবটিতে মেসি-আলবা জুটি। এরপর ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে আবার পূর্ণমিলন ঘটে দু’জনের। বার্সায় একসঙ্গে খেলে তাঁরা জিতেছেন ৫টি লা লিগা, ১টি চ্যাম্পিয়নস লিগ ও ৫টি কোপা দেল রে। মায়ামিতেও চিরচেনা রসায়নে সমর্থকদের উদযাপনের উপলক্ষ্য এনে দিয়েছেন।

 

ক্লাব ক্যারিয়ারে মেসির অনেক গোলই এসেছে আলবার সহায়তায়। ২০১৭ সালে এল ক্লাসিকোতে শেষ মুহূর্তে মেসির বিখ্যাত সেই গোলের অ্যাসিস্টও করেছিলেন ৩৬ বছর বয়সী আলবা। ক্যারিয়ারে মেসির গোলের ৩৩টি অ্যাসিস্ট করেছেন আলবা। এ তালিকায় তিনি আছেন চারে। মেসির সবচেয়ে বেশি গোল এসেছে লুইস সুয়ারেজের (৬০) পাস থেকে।

এখন মাঠে সেই বন্ধু আর সতীর্থকে ছাড়াই খেলবে হবে মেসিকে। আবেগঘন বার্তায় সে সব স্মৃতির কথা স্বরণ করে মেসি বলেন, ‘তুমি আমাকে বছরের পর বছর যতগুলো অ্যাসিস্ট দিয়েছো, সেটা ভাবলে অবাকই লাগে। এখন আমাকে সেই পাসগুলো কে দেবে পেছন থেকে?’

আলবার অবসরের ঘোষণায় তাঁর আরেক বার্সা ও মায়ামি সতীর্থ সুয়ারেজ লিখেন, ‘ভাই, কী বলব! তুমি এককথায় অসধারণ। এখন বাকি সময়টা শুধু উপভোগ কর।’ আরেক সাবেক সতীর্থ নেইমার লিখেন ‘তুমি বিশাল এক জন, ভাই। জোর একটা আলিঙ্গন, ফোলেত্তি!’

২০২৬ মৌসুমে মেসিকে খেলতে হবে তাঁর দুই ঘনিষ্ঠ সহযোদ্ধা ছাড়াই। সার্জিও বুসকেটস এর আগেই অবসর ঘোষণা করেছেন, আর এবার সেই তালিকায় যোগ দিলেন জর্দি আলবা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর