[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

হামজাকে বেঞ্চে বসিয়ে রাখতাম- অ্যাশলে ওয়েস্টউড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

‘হামজা আমার দলের খেলোয়াড় হলে, তার জায়গা হত বেঞ্চে’, বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে এক প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন হংকং চায়নার ব্রিটিশ কোচ অ্যাশলে ওয়েস্টউড।

‘হামজা আমার দলের খেলোয়াড় হলে, তার জায়গা হত বেঞ্চে’, বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে এক প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন হংকং চায়নার ব্রিটিশ কোচ অ্যাশলে ওয়েস্টউড।


র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে হংকং। তবে ভালো খেলা র‌্যাংকিং দিয়ে বিবেচনা করেন না অ্যাশলেউড। তার কথা, ‘আমি র‌্যাংকিং নিয়ে ভাবি না। দুই দলই উন্নতির পথে। বাংলাদেশ এখনকার চেয়ে ১৮ মাস আগেও আলাদা অবস্থানে ছিল। এখন একটা স্থায়িত্ব এসেছে, একজন কোচ আছেন যিনি কিছু সময় ধরে দায়িত্বে আছেন এবং ফুটবল খেলতে ভালোবাসেন। র‌্যাংকিং আমার কাছে গৌণ বিষয়। আমরা লিচেনস্টাইনের (২০৩ নম্বরে) কাছে হেরেছিলাম, কিন্তু তারা ইউরোপে খেলে। তাই র‌্যাংকিং নয়, আমরা প্রতিপক্ষকে দেখি, খেলোয়াড়দের দেখি। ভালো প্রস্তুতি নিয়ে নামি। কারণ ফুটবলে অনেক কিছু ভূমিকা রাখে। যেমন দর্শক, পরিবেশ, স্টেডিয়াম, ভ্রমন, খাবার ও আবহাওয়া।’

ঢাকা জাতীয় স্টেডিয়ামের মান নিয়ে অসন্তুষ্ট অ্যাশলেউড, ‘আমি মনে করি পিচ আরও ভালো হতে পারত। বাংলাদেশ প্রতিদিন মাঠ ব্যবহার করেছে, যা নিয়ম বিরুদ্ধ। এএফসি ম্যাচের আগে ২-৩ দিন মাঠ ব্যবহার না করাই উচিত, কিন্তু তারা তা করেনি। ফলে মাঠের মান খারাপ হয়েছে। তবে আমরা এটা নিয়ে খুব একটা ভাবছি না। উভয় দলকেই এই মাঠে খেলতে হবে। বাংলাদেশ হয়তো একটু বেশি অভ্যস্ত, কারণ তারা এখানে ৯ দিন ধরে অনুশীলন করেছে। তাও আমরা আমাদের খেলার ধরনে টিকেই খেলব। যেটা আমাদের নিয়ন্ত্রণে, আমরা সেটাই নিয়ন্ত্রণ করব।’

তবে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ ব্রিটিশ এই কোচ, ‘এখানে এসে ভালো লাগছে। আতিথেয়তা দারুণ। হোটেল, বিমানবন্দর- সবখানে মানুষ খুব ভালো ব্যবহার করেছে। আমি আগেও এই অঞ্চলে কাজ করেছি। ভারত, বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতায়। আমাদের দল ও ফেডারেশন এই ধরনের সফরকে সম্মান করে। বাংলাদেশকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা জানাই।’ দলের মিডফিল্ডার জয় ইন জেসি ইউ বলেন, ‘আমার জীবনে প্রথমবার বাংলাদেশের মতো একটা জায়গায় আসতে পেরে দারুণ লাগছে। আতিথেয়তা অসাধারণ ছিল। আমি খেলার জন্য খুবই উচ্ছ্বসিত। জানি ঘরের দর্শকরা অনেক আবেগী, তারাও খেলার জন্য অপেক্ষা করছে। আশা করি, আমরা সবাইকে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর