[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টিনার প্রীতি ম্যাচের ভেন্যু পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের খেলা শেষ হয়ে গেছে। এখন বিশ্বকাপের মূল প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের খেলা শেষ হয়ে গেছে। এখন বিশ্বকাপের মূল প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শনিবার ১১ অক্টোবর মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলতে নাম্বে লিওনেল মেসিরা। পরের ম্যাচটি মঙ্গলবার (১৪ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এই ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও ভেন্যুটি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন এক সাংবাদিক, যার বরাত দিয়ে দেশটির একাধিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেখানে হেলিকপ্টার ব্যবহার করে হামলাও করা হচ্ছে। এমনকি সাধারণ নাগরিক ও স্থানীয় নেতাদের গ্রেপ্তারের ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

এমন বিক্ষোভের মুখে আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকোর ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে মায়ামিতে। তবে এ ম্যাচটি হার্ডরক স্টেডিয়ামে নয়, অনুষ্ঠিত হতে মেসির ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে।

তবে গুঞ্জন আছে, মেসি শেষ পর্যন্ত এই দুই ম্যাচের একাদশে থাকবেন কি না। এ ব্যাপারে অবশ্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও কিছু পরিষ্কার করে বলেননি। তার প্রধান লক্ষ্য খেলোয়াড়দের সম্ভাব্য চোটের ঝুঁকি এড়িয়ে নতুনদের বাজিয়ে দেখা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর