ফের একধাপ উন্নতি বাংলাদেশের
র্যাংকিংয়ে ফের এক ধাপ উন্নতি হয়েছে। ১৮৪ থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারলেও অ্যাওয়ে ম্যাচে হামজা, জামালরা ড্র করেছেন ১-১ গোলে। যর ইতিবাচক প্রভাব পড়েছে ফিফা র্যাংকিংয়েও। বেড়েছে পয়েন্ট। তাই র্যাংকিংয়ে ফের এক ধাপ উন্নতি হয়েছে। ১৮৪ থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে।
যদিও এই র্যাংকিং ক্ষনিকের। কারন নভেম্বরে রয়েছে ফিফার সবশেষ উইন্ডো। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের র্যাংকিং আরও বাড়বে।
এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ ১৯তম স্থান। ভারত দুই ধাপ নেমে ১৩৬ তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬ তম। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে থাকা আরেক দল সিঙ্গাপুর ভারতকে হারানোয় তিন ধাপ উপরে উঠে ১৫৫।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: