[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পেনাল্টি মিসের পর রোনালদোর কার্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

পেনাল্টি মিসের হতাশা পেছনে ফেলে চমৎকার এক গোল করে আলো ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জোয়াও ফেলিক্সের দুর্দান্ত হ্যাটট্রিক আর কিংসলে কোমানের গোলে আল ফাতেহকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে অপরাজিতই থাকল রোনালদোদের দল।

শনিবার রাতে রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল আল নাসর। ১৩ মিনিটে সাদিও মানের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পান রোনালদো, কিন্তু তার শট লাগে ক্রসবারে।

৫৪ মিনিটে সমতায় ফেরে আল ফাতেহ। টোকো একামবির শট ফিরিয়ে দেন আল নাসর গোলকিপার, ফিরতি বল সহজে জালে পাঠান বেন্দেবকা। খানিক পর এগিয়ে যাওয়ার সুযোগ আসে আল নাসরের সামনে। তবে পেনাল্টি নিতে এসে হতাশ করেন রোনালদো। তার ডান পায়ের নিচু শট বামদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলকিপার আমিন আল-বুখারি। ক’দিন আগে জাতীয় দলের জার্সিতেও পেনাল্টি মিস করে হতাশায় পুড়েছেন এই তারকা। সেদিন অবশ্য গোল করে তাঁর হতাশা মুছে দেন রুবেন নেভেস। গতরাতে নিজের হতাশা ঢাকতে রোনালদো সময় নেন ¯্রফে এক মিনিট।

৬০ মিনিটে ডান প্রান্ত থেকে বক্সের কোণ ঘেঁষে নেওয়া চোখধাঁধানো শটে বল জালে জড়ান রোনালদো। এরপর ম্যাচ পুরোপুরি নিজেদের দখলে নেয় আল নাসর। ৬৮ মিনিটে রোনালদোর পাস থেকে ডিফেন্ডারদের কাটিয়ে দ্বিতীয় গোল করেন ফেলিক্স।

৭৫ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের কাটব্যাক থেকে নিচু শটে গোল করেন কিংসলে কোমান। শেষ দিকে আসে ফেলিক্সের হ্যাটট্রিক মুহূর্ত। ৮০ মিনিটে সাদিও মানের শট গোললাইন থেকে ফিরলে জালে পাঠিয়ে মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল নাসর। দুইয়ে থাকা আল হিলালের পয়েন্ট ১১। এক পয়েন্ট কম পেয়ে তিনে আল ইতিহাদ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর