[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মোহামেডানের ড্রয়ের দিনে আবাহনীর হার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

আবাহনী শূন্য হাতে মুন্সিগঞ্জ থেকে ফিরলেও মোহামেডান এক পয়েন্ট পেয়েছে কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।


২২ দিন পর ফের শুরু হয়েছে ঘরোয়া পেশাদার ফুটবল লিগ। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে রোববার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। একই দিনে দেশের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডান দুই রকম ফল করেছে। পয়েন্ট হারিয়েছে দুই দলই। আবাহনীর হারের দিনে ড্র করেছে মোহামেডান। দুই ঐতিহ্যবাহী দলই পয়েন্ট হারিয়েছে। আবাহনী শূন্য হাতে ফিরলেও মোহামেডান এক পয়েন্ট পেয়েছে।


আবাহনী প্রথম রাউন্ডে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে হেরেছে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন দলটি। ঘরোয়া ফুটবলে এক সময় আবাহনী-ব্রাদার্স ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হতো। সাম্প্রতিক সময়ে অনেক দিন আবাহনীর বিপক্ষে জয়হীন ছিল ব্রাদার্স। আজ আবাহনীর বিপক্ষে ২-১ গোলের জয়টি ব্রাদার্সের জন্য অত্যন্ত স্বস্তির।


প্রথমার্ধে ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের ৪ মিনিটে লিড নেয়। ব্রাদার্স ইউনিয়নের ডান প্রান্ত থেকে আবাহনীর ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি। ব্রাদার্সের নেপালি ফুটবলার অঞ্জন বিস্তা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আবাহনীর জালে বল জড়ান (১-০)। দ্বিতীয়ার্ধে আবাহনী প্রতিপক্ষ ব্রাদার্সকে আরেক গোল উপহারই দেয়। বল নিয়ে বক্সে প্রবেশের সময় আবাহনীর ডিফেন্ডার বাধা দিলে রেফারি বিটুরাজ বড়ুয়া পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ব্রাদার্স ২-০ গোলে এগিয়ে যায়। আবাহনী ম্যাচের শেষ পনেরো মিনিট গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ইনজুরি সময়ে আবাহনীর হয়ে এক গোল পরিশোধ করেন মালির ফুটবলার সুলেমানা দিয়াবাতে (১-২)। মোহামেডান থেকে আবাহনীতে আসা সুলেমানের এটি প্রথম গোল। সুলেমানের গোলে পরাজয়ের ব্যবধান কমেছে শুধু। দুই ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট মাত্র ১ আর সমান ম্যাচে ব্রাদার্সের ৩।


আবাহনীর হারের দিনে এক পয়েন্ট পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি^ ঢাকা মোহামেডান। গাজীপুরে অ্যাওয়ে ম্যাচে সাদা কালোরা রহিম উদ্দিনের গোলে ১৯ মিনিটে লিড নেয়। এগিয়ে থেকে আলফাজের শিষ্যরা প্রথমার্ধে ড্রেসিংরুমে ফেরে। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বাবলুর গোলে পুলিশ সমতা আনে। ম্যাচের বাকি সময় কোনো গোল না হওয়ায় মোহামেডানকে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের চলতি লিগ মোটেই ভালো যাচ্ছে না। প্রথম ম্যাচে ০-২ গোলে হেরেছে ফর্টিজের বিপক্ষে। কাল পুলিশের বিরুদ্ধে ড্র করে মাত্র এক পয়েন্ট পেয়েছে। চার পয়েন্ট নিয়ে পুলিশ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।


দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জে ২-০ গোলে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারিয়েছে রহমতগঞ্জ। দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আদু ৫২ মিনিটে ও রাজন হাওলাদার ইনজুরি সময়ে একটি করে গোল করেন। রহমতগঞ্জের পুলিশের সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা এক নম্বরে আছে আপাতত।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর